× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৬:০৭ পিএম

আপডেট : ০১ জুন ২০২৬ ১৭:৪৭ পিএম

নিহত আসাদুল। ছবি: সংগৃহীত

নিহত আসাদুল। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে আসাদুল (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

আসাদুল ওই গ্রামের মহল মন্ডলের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আসাদুল ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকায় বাস করেন। কৃষিকাজে তার তেমন অভিজ্ঞতা নেই। বাবা সহ কয়েকজনের সঙ্গে সোমবার সকালে বাড়ির পাশে ধান কাটতে যান তিনি। কাজ করার এক পর্যায়ে তীব্র গরমে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরে স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। 

আসাদুলের বাবা মহল মণ্ডল বলেন, “ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল আমার ছেলে। পাশের ক্ষেতে ধান কাটা হবে শুনে খুব উৎসাহ নিয়ে আমার সঙ্গে ধান কাটতে যায়। কাজের একপর্যায়ে বুকে ব্যথা অনুভব করে সে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়”।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “পাররামরামপুরে হিট স্ট্রোকে একজনের মৃত্যুর ঘটনাটি জেনেছি”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা