× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় বাইকের দুই আরোহী নিহত

​ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৫:৫২ পিএম

ক্ষেতলালে খড়ে পিছলে যায় মোটরসাইকেল, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ক্ষেতলালে খড়ে পিছলে যায় মোটরসাইকেল, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা এলাকায় ​সোমবার এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন জয়পুরহাটের কালাই উপজেলার সরাইল গ্রামের ইমন সরকার (৩০) এবং তার প্রতিবেশী ও শ্যালক হারুঞ্জা গ্রামের ফেরদৌস (১৫)। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ইমনের স্ত্রী। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তাদুল আলম এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত ইমন, তার স্ত্রী সুরাইয়া ও শ্যালক ফেরদৌসকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে সড়কে খড় পড়ে থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে যায়। এ সময় চানপাড়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত ফেরদৌসকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সুরাইয়া কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা