× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে মহিষের তাণ্ডবে আহত ১১

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৫:০৩ পিএম

আপডেট : ০১ জুন ২০২৬ ১৫:২৭ পিএম

আড়াইহাজারে মহিষটির তাণ্ডবে অন্তত ১১ জন আহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আড়াইহাজারে মহিষটির তাণ্ডবে অন্তত ১১ জন আহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মহিষের তাণ্ডবে অন্তত ১১ জন আহত হয়েছে।

উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে।

আহতদের মধ্যে জাকারিয়া, ইসমাইল ও ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বাকি আহতরা হলেন, বড়ইকান্দি গ্রামের রাজিব, বল্লভদী কান্দা এলাকার মাসুম, আলমগীর, দরিয়াবাদ এলাকার সাদমান, মেহেদী, শরিফ ও রাব্বি।

মহিষটি নোয়াপাড়া এলাকার আলী আকবরের। 

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, হাইজাদী ইউনিয়নের উদয়দী এলাকা থেকে ২৬ মে হাট থেকে একটি মহিষ নিখোঁজ হয়। হারিয়ে যাওয়া মহিষটি উদয়দী এলাকায় রবিবার রাতে তাণ্ডব শুরু করে।

প্রথমে মহিষটি একটি শিশুকে আহত করে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুজন গুরুতর আহত হয়। এ ঘটনায় ১১ জন আহত হয় বলেও জানান তারা।

তারা আরও জানান, এরপর রাতে স্থানীয়রা মহিষটিকে জবাই করে মাংস বিক্রি করে টাকা মালিককে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মহিষটির মালিক বিষয়টিতে রাজি না হয়ে পাল্টা গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামের মানুষ।

মহিষটির মালিক আলী আকবর বলেন, পাঁচ দিন আগে তার মহিষটি হারিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন মহিষটি এলাকায় তাণ্ডব চালিয়েছিল বলে স্থানীয়রা মহিষটিকে জবাই করে ফেলে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা