× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খোলপেটুয়া নদীতে ধরা পড়ল ১২ কেজির ভেটকি

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬ ০৯:১৭ এএম

সাতক্ষীরার খোলপেটুয়া নদী থেকে রবিবার রাতে ১২ কেজি ওজনের একটি ভেটকি মাছ ধরেন জেলে রবিউল ইসলাম গাজী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার খোলপেটুয়া নদী থেকে রবিবার রাতে ১২ কেজি ওজনের একটি ভেটকি মাছ ধরেন জেলে রবিউল ইসলাম গাজী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদী থেকে ১২ কেজি ওজনের একটি ভেটকি মাছ ধরা পড়েছে। 

ফাঁস জালের মাধ্যমে রবিবার দিবাগত রাতে মাছটি ধরেন উপজেলার কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজী।

বিরল আকারের এই মাছটি দেখতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় এবং মাছের আড়তে ভিড় জমে যায়।

জেলে রবিউল ইসলাম গাজী জানান, ২০২৬ সালে খোলপেটুয়া নদী থেকে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। তবে এবারই তার জালে সর্বোচ্চ ওজনের মাছ ধরা পড়েছে।

১২ কেজি ওজনের ভেটকি মাছটি পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত, বলেন তিনি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী খালিদ হোসেন সানা বলেন,  রবিউল একজন দিনমজুর। জীবিকার তাগিদে বছরের বিভিন্ন সময় তিনি জেলার বাইরে কাজ করেন। বাড়িতে থাকলে নদীতে মাছ ধরেন।

এবার তার ফাঁস জালে বড় আকারের এই ভেটকিটি ধরা পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার জানান, তাদের আড়তে এর আগে এত বড় ভেটকি মাছ আসেনি।

মাছটি প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করা হয় বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মাছটির খবর ছড়িয়ে পড়লে আড়তে উৎসুক মানুষের ভিড় জমে যায় এবং অনেকেই মাছটির সঙ্গে ছবি তোলেন।

স্থানীয়দের মতে, খোলপেটুয়া নদীতে এখনও বড় আকারের মূল্যবান মাছ পাওয়া যায়, যা নদীর জীববৈচিত্র্যের ইতিবাচক দিক তুলে ধরে।

স্থানীয় মৎস্যজীবীরা আশা করছেন, নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার হলে ভবিষ্যতেও এমন বড় মাছ ধরা পড়বে এবং জেলেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা