× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

তাহিরপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৬ ২২:৫৩ পিএম

স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় তামিমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় তামিমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়া তামিম (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদী থেকে রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তামিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর ইউনিয়নের গলুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার ধর্মপাশা উপজেলা থেকে ৫০ থেকে ৬০ জনের একটি পর্যটকদল হাউজবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসে। এ সময় চলন্ত হাউজবোট থেকে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদীতে পড়ে যায় তামিম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজের পর স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় কিশোরের খোঁজার চেষ্টা চালানো হয়। একদিন পর রবিবার বিকেলে পাটলাই নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। টানা অনুসন্ধানের একপর্যায়ে তামিমের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা