মধুপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৬ ২১:৫৫ পিএম
টাঙ্গাইলের মধুপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেস ক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে ফিতা কেটে ও
ফলক উন্মোচনের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
করা হয়।
জয়নাল আবেদীনের সভাপতিত্বে মধুপুর প্রেস
ক্লাবের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির
মাহবুব আনাম, বিশেষ অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন
ও উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ
এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। মধুপুর প্রেস ক্লাব সবসময়ই এলাকার উন্নয়ন, সম্ভাবনা এবং
নানাবিধ সমস্যার কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছে। তারা আরও দায়িত্বশীলতার সঙ্গে দেশ
ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।
অনুষ্ঠানের শেষ অংশে আমন্ত্রিত অতিথিদের
সম্মাননা স্মারক প্রদান করার মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।