× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসচাপায় মা-মেয়ে-নাতিসহ নিহত ৪

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৬ ২০:৫৩ পিএম

আপডেট : ৩১ মে ২০২৬ ২১:৫১ পিএম

বাসচাপায় মা-মেয়ে-নাতিসহ নিহত ৪

নেত্রকোনায় যাত্রীবাহী বাসের চাপায় মা-মেয়েসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা–ময়মনসিংহ সড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫), ইতি আক্তারকে (৮) কাঞ্চনপুর গ্রামের আমিরুজ্জামানের ছেলে রেহান মিয়া (৪৫)। আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হকও রয়েছেন।

এদিকে ঘটনার পর বাইপাস মোড়ের সাথে সংযুক্ত সকল সড়ক অবরোধ করেন স্থানীয় উত্তেজিত জনতা বিক্ষোভ শুরু করে। প্রায় দুই ঘণ্টা অবরোধ চলাকালে এলাকায় দীর্ঘ যানজট ও যাত্রীদের মধ্যে দুর্ভোগের সৃষ্টি হয়। খবর পেয়ে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাইপাস মোড়ে দুর্ঘটনা প্রতিরোধে স্পিডব্রেকার ও গোলচত্বর নির্মাণের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করেন। 

এ সময় নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকারসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মহুয়া পরিবহন নামের একটি বাস ময়মনসিংহ থেকে নেত্রকোনা শহরের দিকে যাচ্ছিল। পথে বাইপাস মোড়ে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দিলে রিকশাটি দুমড়ে মুছড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী নূর জাহান। অন্য আহতদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্মৃতি আক্তার ও ইতি আক্তারকে মৃত ঘোষণা করে। একইসাথে গুরুতর আহত অটোরিকশা চালক রেহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মারা যান তিনি।

নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. হাফিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা