বগুড়া অফিস
প্রকাশ : ৩১ মে ২০২৬ ২০:৪৮ পিএম
আপডেট : ৩১ মে ২০২৬ ২১:৫২ পিএম
গাবতলী মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার গাবতলীতে বিলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুইদিন পর জিহাদ (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার সুখদহ ব্রিজের নিচের বিল থেকে রবিবার দুপুরে শিশুটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিহাদ গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ উত্তরপাড়া গ্রামের জেলাল মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে জিহাদ কয়েকজন বন্ধুর সঙ্গে বুরুজ উত্তরপাড়া এলাকার সুখদহ নদী সংলগ্ন ব্রিজের নিচের বিলে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়েও জিহাদের কোনো সন্ধান না পাওয়ায় সেদিনের মতো অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। রোববার সকালে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে আবারও বিলে তল্লাশি শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুপুর দেড়টার দিকে বিল থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেন, বিলে ডুবে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি আমি জেনেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।