× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩০ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

​দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৬ ২০:৩৪ পিএম

আপডেট : ৩১ মে ২০২৬ ২১:৪২ পিএম

ব্রহ্মপুত্র নদ খেকে শাওনের (১৫) নামের এক শিক্ষার্থী মরদেহ উদ্ধার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রহ্মপুত্র নদ খেকে শাওনের (১৫) নামের এক শিক্ষার্থী মরদেহ উদ্ধার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর শাওনের (১৫) নামের এক শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ব্রহ্মপুত্র নদী থেকে রবিবার বিকালে শিক্ষার্থী ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।

​নিহত শাওন উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিস ​ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে শাওন তার সহপাঠীদের সঙ্গে চর আমখাওয়া ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। সহপাঠীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে জামালপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

​জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ডুবুরি দল শনিবার বিকেল ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত প্রথম দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে। কোনো সন্ধান না পাওয়ায় রবিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় দফায় দীর্ঘক্ষণ অনুসন্ধান চালানো হয়। কিন্তু নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না মেলায় ফায়ার সার্ভিস সাময়িকভাবে অভিযান স্থগিত করে।

​পরবর্তীতে বিকেল ৬টার দিকে মন্ডলপাড়া মজিবর রহমানের বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদীতে শাওনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী তা উদ্ধার করে।

​দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থীর মরদেহ ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা