হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৬ ১৮:১৯ পিএম
পুলিশ শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতলে পাঠাচ্ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের নবাবগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তানভীনা আক্তার লিজা মনি (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
উপজেলার চেরাগপুর এলাকায় রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীনা আক্তার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাঠিকাঘাট গ্রামের গোলজার সেনের মেয়ে। তিনি একজন শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবার মোটরসাইকেলে করে ফুলবাড়ীতে নানার বাড়িতে যাচ্ছিলেন লিজা। পথে নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেন। এতে লিজা ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতলে পাঠান।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেলপারকে আটক করা হয়েছে। এছাড়া বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।