× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল অস্ত্রসহ গ্রেপ্তার

যশোর প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৬ ১৮:১০ পিএম

শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল অস্ত্রসহ গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুলকে হত্যা, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ২০ মামলার আসামি একটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩০ মে) রাত ৩টার দিকে যশোর শহরের মিশনপাড়া এলাকার বিটিএস শখের কুঠির ভবনের নিচ তলায় তার ভাড়াবাসা থেকে গ্রেপ্তার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। সে সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের জোগানদাতা এবং যশোর শহরসহ আশপাশ এলাকায় অস্ত্র বেচা-কেনায় জড়িত থাকার  কথা জানিয়েছে পুলিশ।

রবিবার (৩১ মে) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন সুপার সৈয়দ রফিকুল ইসলাম।  গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে একটি মাদকসহ সর্বমোট ২০টি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার। গ্রেপ্তারের পর কামরুলকে জেহল হাজতে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা