× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৬ ১৫:৫৪ পিএম

আপডেট : ৩১ মে ২০২৬ ১৫:৫৫ পিএম

মানিকগঞ্জ সদর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানিকগঞ্জ সদর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় মোঃ সজীব (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত সজীব উত্তর পুটাইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে সজীব উত্তর পুটাইল এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় বালিয়াবিল ও কৃষ্ণনগর এলাকার দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল ওই বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সজীবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসীর দাবি, নিহত সজীবের বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ ছিল। পূর্বের বিভিন্ন বিরোধ, প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্ব কিংবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা