× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একই সময় ও স্থানে দুই এমপির সভা, চাপে প্রশাসন

কুমিল্লা অফিস

প্রকাশ : ৩১ মে ২০২৬ ১৪:৩৫ পিএম

মনিরুল হক চৌধুরী এবং মোবাশ্বের আলম ভূঁইয়া। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মনিরুল হক চৌধুরী এবং মোবাশ্বের আলম ভূঁইয়া। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা লালমাই উপজেলায় একই সময় ও স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চাপা আতঙ্ক বিরাজ করছে।

উপজেলার ভুশ্চি এলাকার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার বিকালে দুটি ভিন্ন কর্মসূচির আয়োজন চলছে জোরেশোরেই।

এ নিয়ে স্থানীয় নেতা-কর্মী ও প্রশাসনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মাঠটিতে একটি ঈদ পুনর্মিলনী সভার আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির নেতা ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

অন্যদিকে, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একই মাঠে দোয়া ও আলোচনা সভার আয়োজনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীরা।

স্থানীয় সূত্রগুলো বলছে, কুমিল্লা-১০ আসনের রাজনৈতিক সমীকরণকে কেন্দ্র করেই মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মোবাশ্বের আলম ভূঁইয়ার অংশগ্রহণ বা আমন্ত্রণ নিয়ে অনিশ্চয়তার বিষয়টিও আলোচনায় রয়েছে। ফলে দলীয় অভ্যন্তরীণ বিভাজনের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

জানা গেছে, এক পক্ষ ঈদ পুনর্মিলনীকে ঘিরে ব্যাপক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করে সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে সক্রিয় রয়েছে অপর পক্ষ।

ইতোমধ্যে ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোহাম্মদ বেলাল হোসাইন কর্মসূচি সম্পর্কে প্রশাসনকে অবহিত করে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্টদের পুলিশ সুপার (এসপি) ও ডিআইজি কার্যালয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “অন্য পক্ষের কাছ থেকে এখনো কোনো লিখিত আবেদন পাওয়া যায়নি। তবে তাদের সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ হয়েছে।”

ছবি :আলহাজ্ব মনিরুল হক চৌধুরী এমপি

মোবাশ্বের আলম ভূঁইয়াএমপি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা