× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে: ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৬ ১৪:২০ পিএম

আপডেট : ৩১ মে ২০২৬ ১৪:৫১ পিএম

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রবিবার অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মো. তাহের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রবিবার অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মো. তাহের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধান বিরোধী দলই ভবিষ্যতে ক্ষমতায় আসে উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতের তুলনায় ১০ শতাংশ বেশি ভোট পেয়েছে। যেখানে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রবিবার অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন প্রসঙ্গে ডা. তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এলাকায় অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। এবং নির্বাচনের মাত্র তিন মাসের মধ্যে আরও ১০০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, যদি বিএনপি পাঁচ বছর ক্ষমতায় টিকে যায়, তাহলে এই বরাদ্দ আরও কয়েকগুন বৃদ্ধি পাবে।

চৌদ্দগ্রামের প্রধান সমস্যা হিসেবে কিশোর গোষ্ঠী ও মাদক ব্যবসার কথা উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় এই নায়েবে আমীর বলেন, এ এলাকায় এসবের কোনো স্থান হবে না।

কিশোর গোষ্ঠী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের জন্য তিনি ছয় মাসের সময়সীমা নির্ধারণ করে বলেন, এ সময়ের মধ্যে তারা যেন অন্য পেশায় যুক্ত হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সমাজে ভালো মানুষের সংখ্যাই বেশি। সবাই একযোগে এগিয়ে এলে অপরাধ দমন করা সম্ভব। তার নেতৃত্বে কিশোর গোষ্ঠী ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে বলেও তিনি ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক আমির আবদুস সাত্তার, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমানসহ উপজেলার বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা