× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে দেড় বছর বয়সী সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৬ ১২:০০ পিএম

আপডেট : ৩১ মে ২০২৬ ১২:০১ পিএম

মানিকগঞ্জের দেড় বছর বয়সী সন্তানসহ মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রতীকী ছবি

মানিকগঞ্জের দেড় বছর বয়সী সন্তানসহ মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রতীকী ছবি

মানিকগঞ্জের দৌলতপুরে দেড় বছর বয়সী সন্তানসহ মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবাও। 

দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গৃহবধূ আমেনা (২৮) ও তার ছেলে আসওয়াদ। আহত ব্যক্তি হলেন আমেনার স্বামী সালাম মোল্লা (৪০)।

প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সালাম মোল্লা ও তার স্ত্রী আমেনার সঙ্গে সালাম মোল্লার ছোট ভাই মো. ইউসুফ মোল্লার (৩৫) মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে সালাম মোল্লা নিজের দোকানে চলে যায়।

পরে একপর্যায়ে উত্তেজিত হয়ে ইউসুফ মোল্লা ধারালো অস্ত্র দিয়ে তার ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদের ওপর হামলা চালান বলে ধারণা তাদের।

তারা আরও জানান, এতে তারা গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর রাতেই দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সালাম মোল্লার ওপরও হামলা চালায় ইউসুফ। দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত সালামকে স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে একটি দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইউসুফ মোল্লা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা