× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজদের ‘পিটিয়ে মারতে’ বললেন ফেনী-২ আসনের সাংসদ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৬ ২১:১২ পিএম

আপডেট : ৩০ মে ২০২৬ ২১:১৪ পিএম

ফেনী জেলা কেন্দ্রীয় বড় মসজিদে শনিবার বিকালে জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়নাল আবদিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী জেলা কেন্দ্রীয় বড় মসজিদে শনিবার বিকালে জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়নাল আবদিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজদের পিটিয়ে মারার জন্য বললেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন (ভিপি জয়নাল)। 

বিএনপি ক্ষমতায় আসার পর মানুষ আকাশ ছোঁয়া স্বপ্ন দেখছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন বলেন, সরকারের নজর দুর্নীতি রোধ করে উন্নয়নের দিকে কিন্তু দলের কিছু ব্যক্তির চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

ফেনী জেলা কেন্দ্রীয় বড় মসজিদে শনিবার বিকালে জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ভিপি জয়নাল বলেন, সরকার সততা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাজ করছে। কিন্তু দলের কিছু ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ড জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে।

তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তার বক্তব্যের এক পর্যায়ে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করলে উপস্থিত জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ সমর্থন জানালেও অনেকে এ ধরনের বক্তব্যের সমালোচনা করেন।

অনুষ্ঠান শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী তার মন্তব্যকে বিতর্কিত ও বিদ্বেষমূলক বলে অভিহিত করেন।

তাদের মতে, দলীয় নেতাকর্মীদের সামগ্রিকভাবে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা উচিত হয়নি। 

পাশাপাশি চাঁদাবাজদের বিষয়ে তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ।

পরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা