চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৬ ১৭:৪৭ পিএম
আম খাওয়ার সময় তা শ্বাসনালীতে আটকে মারা যান শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আম খাওয়ার সময় তা শ্বাসনালীতে আটকে শহিদুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
উপজেলার ভাংবাড়ীয়া পশ্চিম পাড়ার নিজ বাড়িতে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে শহিদুল ইসলাম পাকা আম খাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তা শ্বাসনালীতে আটকে যায়। এতে তিনি হঠাৎ শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই অবস্থার অবনতি হয়।
পরিবারের লোকজন দ্রুত তাকে পানি খাওয়ানোর চেষ্টা করেন, তবে অবস্থার আরও অবনতি ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জানান, আম গলায় আটকে যাওয়ার পর শ্বাসকষ্ট শুরু হয় এবং পরে পানি খাওয়ানোর চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।