× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তাঁতীদল নেতার বিরুদ্ধে

বগুড়া অফিস

প্রকাশ : ৩০ মে ২০২৬ ১৭:০০ পিএম

বগুড়ায় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা তাঁতীদলের এক নেতার বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা তাঁতীদলের এক নেতার বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা তাঁতীদলের এক নেতার বিরুদ্ধে।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, তেতুঁলগাছি বাজারের দোকান মালিক সমিতির দুটি পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, উপজেলা তাঁতীদলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম মানিকের নেতৃত্বে হামলাকারীরা তার বাড়িসহ বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বাড়িতে ভাঙচুর চালায়

এ সময় একটি শ্যালো মেশিনসহ বিভিন্ন মালামাল লুট করা হয় বলেও তিনি দাবি করেন।

যুবদল নেতা সাগর হোসেন অভিযোগ করেন, হামলা ঠেকাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

তার দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে।

অন্যদিকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অভিযুক্ত তাঁতীদল নেতা নুরুল ইসলাম মানিক।

তার দাবি, বাজারে তার পৈতৃক দোকান দখলের চেষ্টা করেন জাহাঙ্গীর আলম ও তার সমর্থকেরা, যার জেরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং পরে বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ২ এপ্রিল একটি কমিটি গঠনের পর ১৮ মে আবার ৯৪ জন ব্যবসায়ীর উপস্থিতিতে আরেকটি কমিটি গঠন করা হয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল।

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা রাকিব হাসান বলেন, বাজার কমিটি নিয়ে বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা