× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাস্থানড়ে সংরক্ষিত মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে আসছেন বিশেষজ্ঞরা

বগুড়া অফিস

প্রকাশ : ৩০ মে ২০২৬ ১৫:৩১ পিএম

আপডেট : ৩০ মে ২০২৬ ১৬:০২ পিএম

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শনিবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শনিবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, তা নির্ধারণে গঠিত তদন্ত কমিটির অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শনিবার দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৈঠকে তদন্ত কমিটির সদস্যরা এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ, প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং তদন্ত কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তদন্ত কমিটির কার্যকাল আরও ১৫ কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পাশাপাশি, মূর্তিগুলোর সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ ও বৈজ্ঞানিক মূল্যায়নের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল গঠন করে পরীক্ষা-নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মহাস্থানগড় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। তদন্তের সর্বশেষ পরিস্থিতি প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে এবং বর্ধিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করার আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭ সালে ফ্রান্সে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য মহাস্থান জাদুঘর থেকে ৪৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাঠানো হয়েছিল। প্রদর্শনী শেষে সেগুলো দেশে ফেরত এলেও কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দীর্ঘদিন জাদুঘরের সংরক্ষণাগারে রাখা ছিল।

সম্প্রতি ১১ মে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হলে তিনি দ্রুত তদন্তের নির্দেশ দেন বলেও জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা