× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৬ ১২:৩২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি সেতু-সংলগ্ন এলাকায় শুক্রবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। আহত বিল্লাল (১৮) ঘোষপাড়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসেম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক কলমাকান্দা থেকে রহিমপুর বাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে চান্দুয়াইল এলাকায় এসে একটি মোটরসাইকেলের আরোহীদের দেখতে না পেয়ে তাদের খোঁজ করতে থাকেন অন্যরা। একপর্যায়ে গজারমারি সেতু-সংলগ্ন সড়কের পাশে একটি খাদে মোটরসাইকেলসহ তিন আরোহীকে পড়ে থাকতে দেখেন তারা।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মো. আবুল হাসেম বলেন, “দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা