× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৬ ১২:১১ পিএম

মোহাম্মদ শিহাব। ফাইল ছবি

মোহাম্মদ শিহাব। ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুদের সাথে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে মোহাম্মদ শিহাব (১৮) নামে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থীর মরদেহ ১৮ ঘণ্টা পর ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কমকর্তা মেহেদি হাসান শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেন।

গত শুক্রবার দুপুর ১টার দিকে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংযোগস্থল জাকজোর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ শিহাব পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে। সে চট্টগ্রাম বি.এন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিখোঁজ সিহাবের মামা আসিফ করিম জানান, শুক্রবার দুপুরে সিহাব তার অপর দুই বন্ধুকে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে পার্শ্ববর্তী জাকজোর গ্রামে যায় তালের শাস খাওয়ার জন্য। জুমার নামাজের সময় হওয়ায় সেখান থেকে দ্রুত সাঁতার কেটে মসজিদে আসার জন্য নদীতে নামে তিন বন্ধু। এ সময় অপর দুই বন্ধু সাঁতার কেটে নদী পার হলেও শিহাব নদীতে হারিয়ে যায়।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আমরা শুক্রবার দুপুর আনুমানিক ১.২৫ ঘটিকায় কলেজছাত্র শিপনের নিখোঁজ হওয়ার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিহাব উদ্ধারের চেষ্টা করি। তাৎক্ষণিক আমরা চাঁদপুর থেকে ডুবুরি টিমকেও খবর পাঠাই। মোহাম্মদ আলীর নেতৃত্বে চাঁদপুরের ডুবুরি টিম এসে বিকাল থেকে এক ঘণ্টা চেষ্টা করেও শিহাবকে উদ্ধার করতে পারেনি। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত রাখি। 

তিনি বলেন, আজ ভোর সাড়ে ৫টা থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু করি। সকাল সাড়ে ৭টায় ডাকাতিয়া নদীর নারানদিয়া এলাকা থেকে ডুবন্ত অবস্থায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে লাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা