× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবতার ঈদ: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের ব্যতিক্রমী উদ্যোগ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ মে ২০২৬ ২২:৩৯ পিএম

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের উদ্যোগে অসহাঢ-আর্থিকভাবে পিছিয়ে পড়া দলীয় কর্মীদের মাঝে কোরবানির মাংস ও ঈদ উপহার বিতরণ।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের উদ্যোগে অসহাঢ-আর্থিকভাবে পিছিয়ে পড়া দলীয় কর্মীদের মাঝে কোরবানির মাংস ও ঈদ উপহার বিতরণ।

ঈদ মানে শুধু উৎসব নয়—এটি এমন এক সময়, যখন সমাজের শেষ প্রান্তের মানুষটিও যদি হাসতে পারে, সেটাই হয় প্রকৃত সাফল্য। চট্টগ্রাম ও হাটহাজারীতে এবারের ঈদ-উল-আযহা সেই মানবিক অনুভূতিকেই নতুনভাবে সামনে এনেছে।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির ব্যক্তিগত উদ্যোগে ও বিভিন্ন সহযোগী সংগঠনের সহায়তায় শুক্রবার (২৯ ডিসেম্বর) অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া দলীয় কর্মীদের মাঝে কোরবানির মাংস ও ঈদ উপহার বিতরণ করা হয়। প্রায় ৪০টি গরু কোরবানি করে শত শত মানুষের মধ্যে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়—যারা অনেকেই এবারের ঈদে কোরবানি দিতে সক্ষম ছিলেন না।

এই আয়োজনের সবচেয়ে বড় শক্তি ছিল এর মানবিক গভীরতা—যেখানে উৎসব শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের বাস্তব কষ্টের সঙ্গে সংযোগ স্থাপনের একটি চেষ্টা হিসেবে প্রতিফলিত হয়েছে।

প্রতিমন্ত্রীর পরিবারের সক্রিয় অংশগ্রহণ বিশেষ করে তাঁর সহধর্মিণী নওশীন আরজান হেলাল এবং সন্তানদের উপস্থিতি পুরো আয়োজনকে একটি পারিবারিক মানবিক উদ্যোগে রূপ দেয়। এটি তৃণমূলের মানুষের কাছে একটি ভিন্ন ধরনের বার্তা দেয়—দূরত্ব নয়, সংযোগ।

ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ ও মেহনতি মানুষের কল্যাণে আমার পরিবার দীর্ঘকাল ধরে নিবেদিতপ্রাণ। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। আমরা সমাজে এমন এক পরিবেশ তৈরি করতে চাই যেখানে শান্তি, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ঈদসহ সকল উৎসব উদযাপন করতে পারে। কোনো বৈষম্য বা অভাব যেন সাধারণ মানুষের ঈদের আনন্দকে মলিন করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি আরও বলেন, আমাদের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অসহায়, দরিদ্র এবং সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশেই তৃণমূলের প্রতিটি মানুষের দোরগোড়ায় সুশাসন ও অধিকার পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি নাগরিকের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল চালিকাশক্তি।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি সমাজ উন্নয়নমূলক ও মানবিক কাজে এগিয়ে আসার জন্য এলাকার বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা মানবিক কল্যাণে এগিয়ে আসুন এবং আমার হাতকে শক্তিশালী করুন; আমি আপনাদের একটি সুশৃঙ্খল, শান্তি-সম্প্রীতি ও সমৃদ্ধ হাটহাজারী উপহার দিব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা