× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৬ ২১:৪৫ পিএম

সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি শুক্রবার বিকাল ৪টার দিকে আখাউড়া-সিলেট রেললাইনের লাউয়াছড়া উদ্যান এলাকার ২৯৪/৮ নম্বর পিলারের কাছে লাইনচ্যুত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি শুক্রবার বিকাল ৪টার দিকে আখাউড়া-সিলেট রেললাইনের লাউয়াছড়া উদ্যান এলাকার ২৯৪/৮ নম্বর পিলারের কাছে লাইনচ্যুত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুতির ঘটনায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

উদ্ধার কাজ সম্পন্ন হলে শুক্রবার রাত ৮টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি রাত সাড়ে ৮টায় নিশ্চিত করেন ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ।

তিনি জানান, বিকাল ৪টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি আখাউড়া-সিলেট রেললাইনের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ২৯৪/৮ নম্বর পিলারের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

দীর্ঘ চেষ্টার পর রাত ৮টার দিকে লাইনচ্যুত ওয়াগন উদ্ধার করা সম্ভব হয়। এরপর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটির বাকি বগিগুলো শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে। উদ্ধার শেষে লাইনচ্যুত ওয়াগনও সেখানে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার কারণে কয়েক ঘণ্টা সিলেটমুখী ও সিলেট থেকে ছেড়ে আসা বিভিন্ন ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা