× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চন্দনাইশে এমপি জসীম উদ্দীনের উদ্যোগে ১৬০০ পরিবারের মুখে হাসি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৬ ২০:১৭ পিএম

আপডেট : ২৯ মে ২০২৬ ২০:২৩ পিএম

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের উদ্যোগে শুক্রবার দুপুরে ১৬০০ অসহায় পরিবারকে সহায়তা দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের উদ্যোগে শুক্রবার দুপুরে ১৬০০ অসহায় পরিবারকে সহায়তা দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চন্দনাইশে ১৬০০ এতিম ও প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, রান্না করা কোরবানির মাংস এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের উদ্যোগে শুক্রবার দুপুরে দুই পৌরসভা ও ১৪ ইউনিয়নের অসহায় পরিবারের জন্য এই আয়োজন করা হয়। 

উপজেলার বদুরপাড়ায় নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে দোহাজারী পৌরসভা, চন্দনাইশ পৌরসভা এবং চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক এলাকার অসহায় পরিবারগুলোর মাঝে এসব সহায়তা দেওয়া হয়।

প্রথমেই উপস্থিত পরিবারগুলোর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ।

তিনি বলেন, “এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আপনাদের ভালোবাসা ও উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে”।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সওদাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও এমপির প্রধান নির্বাচন সমন্বয়কারী এম এ হাসেম রাজু, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল আলম সিকদার, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দীন সুমন, সাবেক গাছবাড়ীয়া কলেজ ভিপি আব্দুর রউফ, আব্দুল মাবুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা