× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, রেলে বিচ্ছিন্ন সিলেট

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৬ ১৮:০৩ পিএম

সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী ৯৬২ নম্বর ট্রেনটি লাউয়াছড়া উদ্যান এলাকার ২৯৪/৮ নম্বর পিলারের কাছে লাইচ্যুত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী ৯৬২ নম্বর ট্রেনটি লাউয়াছড়া উদ্যান এলাকার ২৯৪/৮ নম্বর পিলারের কাছে লাইচ্যুত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের লাউয়াছড়ায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আখাউড়া-সিলেট রেললাইনের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া উদ্যান এলাকার ২৯৪/৮ নম্বর পিলারের কাছে শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী ৯৬২ নম্বর ট্রেনটি লাউয়াছড়া উদ্যানে প্রবেশের পর হঠাৎ ধোঁয়া দেখতে পান ট্রেনে থাকা আরএনবি গোয়েন্দা সদস্য পরাগ বকুল দাস। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে লোকোমাস্টারকে জানালে ট্রেনটি থামানো হয়। পরবর্তীতে দেখা যায়, ট্রেনটির একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ওই ট্রেনে কোনো তেল ছিল না বলে জানিয়েছেন তিনি।

গৌড়প্রসাদ দাশ পলাশ বলেন, “দুর্ঘটনার কারণে বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। লাইনচ্যুত ওয়াগন উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা