× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শ্রাবনের মরদেহ দেশে

বাসস

প্রকাশ : ২৯ মে ২০২৬ ১৬:৪৭ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি অভিবাসী মোহাম্মদ শ্রাবনের মরদেহ গ্রহণ করেছেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি অভিবাসী মোহাম্মদ শ্রাবনের মরদেহ গ্রহণ করেছেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

দশদিন পর দেশে ফিরেছে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোহাম্মদ শ্রাবনের মরদেহ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শুক্রবার ভোরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।

এ সময় প্রতিমন্ত্রী নিহতের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ ভোর ৪টা ৪৫ মিনিটে মরদেহটি ঢাকায় পৌঁছে। গত ২৭ মে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকে-০৮৪৩ ফ্লাইটে মরদেহটি পাঠানো হয়। তুরস্কে যাত্রাবিরতির পর তা দেশে আনা হয়।

মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ সদর উপজেলার বাকুলতলা গ্রামের মোহাম্মদ নলি মিয়ার ছেলে। তিনি প্রায় ১০ বছর ধরে ইরাকের রাজধানী বাগদাদে বসবাস ও কাজ করছিলেন। সম্প্রতি বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের বাবা, স্ত্রী ও মেয়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পরিবহন ও দাফন ব্যয়ের জন্য ৩৫ হাজার টাকা, বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা এবং সরকারের পক্ষ থেকে অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গত ২৫ মে বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী দাপ্তরিক পত্রের মাধ্যমে মোহাম্মদ শ্রাবনের মরদেহ প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা