× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের দিন গলায় মাংস আটকে শিশুর মৃত্যু, আজও থামেনি কান্না

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৬ ১৩:৪২ পিএম

আপডেট : ২৯ মে ২০২৬ ১৩:৪৩ পিএম

ঈদের দিন গলায় মাংস আটকে মারা যায় আঁখি। ছবি: পরিবারের মোবাইল ফোন থেকে নেওয়া

ঈদের দিন গলায় মাংস আটকে মারা যায় আঁখি। ছবি: পরিবারের মোবাইল ফোন থেকে নেওয়া

ঈদুল আজহার আনন্দঘন মুহূর্ত মুহূর্তেই শোকে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়।

ঈদের দিন সকালে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে শ্বাসরোধ হয়ে প্রাণ হারিয়েছে ১১ বছর বয়সী মাদরাসা ছাত্রী আঁখি।

ঈদের পরদিনও চলছে বাড়িতে কান্নার রোল, মা শেফালির কান্না যেন থামছেই না। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঁখি স্থানীয় ড্রাইভার আব্দুল্লাহর মেয়ে এবং স্থানীয় মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সরেজমিনে শুক্রবার দেখা যায়, নিহত শিশুটির বাড়িতে কান্নার রোল চলছে। মা শেফালি খাতুনের কান্না যেন থামছেই না। মেয়ের স্মৃতি মনে করে ‘পাগলের ন্যায় বিলাপ’ করছেন তিনি।

শিশুটির বাবা আবদুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে জানান, “ঈদের নামাজ পড়ে বাড়িতে এসে দেখি মেয়ে ভাত খাচ্ছে। এ সময় হঠাৎ এক টুকরো গোশত গলায় বেঁধে যায়।”

এতে সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়, বলেন তিনি। 

প্রতিবেশী আবু সাইদ ও মিনারুল জানান, ঈদের সকালে ঈদের সকালে এমন মর্মান্তিক ঘটনা কেউ মেনে নিতে পারছে না।

এ ঘটনায় পরিবারের পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা