× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মির্জাগঞ্জে প্রবাসীর হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৬ ২১:১৪ পিএম

আপডেট : ২৮ মে ২০২৬ ২১:১৭ পিএম

মির্জাগঞ্জে প্রবাসী সবুজের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

মির্জাগঞ্জে প্রবাসী সবুজের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে আহম্মেদ সবুজ (৩২) নামে এক মালয়েশিয়া প্রবাসীর হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দাসের ডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ আমড়াগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দাসের ডাঙ্গা গ্রামের মো. হারুন অর রশীদ হাওলাদারের ছেলে।

পেছনে দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দুই মাস আগে দেশে ফেরেন সবুজ। তবে বৃহস্পতিবার দুপুরে তার বাবা হারুন অর রশীদ হাওলাদার নির্মাণাধীন একতলা ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় সেমিপাকা রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় ছেলেকে দেখতে পান।

তিনি দেখতে পান, ঘরের ফ্যানের লোহার হুকের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো এবং পিছনে দুই হাত বাঁধা অবস্থায় ঝুলে আছেন সবুজ। পরে তিনি চিৎকার দিলে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন,  এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং হাত বাঁধা অবস্থায় গলায় ফাঁস লাগানো ছিল।  

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা