× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে অজ্ঞাত মরদেহ উদ্ধার

পরিচয় শনাক্ত হলেও মিলেনি পরিবারের খোঁজ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৬ ২০:২৫ পিএম

আপডেট : ২৮ মে ২০২৬ ২০:৩৫ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে বিকাশ (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে বিকাশ (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাত একটি মরদেহের পরিচয় শনাক্ত করেছে পিবিআই। তবে তার পরিচয় শনাক্ত হলেও এখনও পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এর আগে পৌর কবরস্থানের সামনে থেকে বৃহস্পতিবার ভোরে প্রথমে অজ্ঞাত পরিচয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে পিবিআই জানতে পারে ওই ব্যক্তির নাম বিকাশ (৪৩)। 

ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত বিকাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আড়াইসিধা এলাকার হেমা চন্দ্র সাহার ছেলে।

পুলিশ জানায়, প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়।

পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে। তবে আশুগঞ্জ থানার মাধ্যমে অনুসন্ধান চালিয়েও পরিবারের কোনো সদস্যের সন্ধান পাওয়া যায়নি বলেও জানায় পুলিশ।

ওসি আরও জানান, বিকাশ একজন ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি দীর্ঘদিন স্টেশন ও কবরস্থান এলাকায় বসবাস করতেন।

মৃত্যুর কারণ সম্পর্কে ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গিয়ে থাকতে পারেন। তবে প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা