× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৬ ১৯:০৫ পিএম

আপডেট : ২৮ মে ২০২৬ ১৯:২৮ পিএম

বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যশোরের ৪৯ ব্যাটালিয়ন ও খুলনার ২১ ব্যাটালিয়নের অধীন বেনাপোল ও শার্শা সীমান্তে চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার রোধে ব্যাপক সতর্কতা জোরদার করা হয়েছে।

সীমান্তজুড়ে টহল ও নজরদারি বৃদ্ধি করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

যশোর ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং খুলনার ২১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, প্রতি বছর ঈদুল আজহায় দেশে বিপুল পরিমাণ পশু কোরবানি হয়। কোরবানির পর চামড়া যেন সীমান্ত দিয়ে ভারতে পাচার না হতে পারে, সে জন্য এবারও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

স্থানীয়দের সতর্ক করতে সীমান্ত এলাকায় মাইকিংও করা হচ্ছে বলেও জানান তারা।

এর পাশাপাশি সীমান্তে অপরাধ দমনে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে। পুশইন, চামড়া পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে যৌথভাবে আলোচনা ও সমন্বয় করা হচ্ছে বলে জানানো হয়।

প্রসঙ্গত, ঈদকে ঘিরে যশোর সীমান্তের বিভিন্ন সংবেদনশীল পয়েন্ট চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেনাপোল ও শার্শা সীমান্তের প্রায় ১০২ কিলোমিটার এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

কাশিপুর, শালকোনা, শিকারপুর, ধান্যখোলা, রঘুনাথপুর, পুটখালি, দৌলতপুর, সাদিপুর, ঘিবা, গোগা, রুদ্রপুর, অগ্রভুলোট, পাঁচভুলোট ও দাদখালি এলাকায় বিশেষভাবে টহল জোরদার করা হয়েছে।

সীমান্তে অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ এর পাশাপাশি স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা