× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একদিনের কসাই, নোয়াখালীতে ৬ ঘণ্টায় আহত ৩০

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৬ ১৮:১৯ পিএম

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদুল আজহায় কোরবানির পশু জবাই করতে গিয়ে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একদিনের জন্য কসাই সেজে অংশ নেওয়ায় নোয়াখালীতে ৬ ঘণ্টায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সব আহত ব্যক্তি চিকিৎসা নেন।

জেলা শহরসহ বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাইয়ের সময় এ সব দুর্ঘটনা ঘটে।

অধিকাংশই ছুরি ফসকে, পশুর ধাক্কায় পড়ে গিয়ে বা অসাবধানতাবশত আহত হন।

হাসপাতালে আসা এক রোগী মাজহার রাকিব জানান, ঈদের দিনে অনেকেই নিজেরাই কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে নেমে পড়েন। এতে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায় এবং হাসপাতালে ভিড় তৈরি হয়।

ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. রানা চৌধুরী বলেন, ঈদের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে হাত কাটা, পা কাটা এবং ছুরি ফসকে আহত হওয়ার ঘটনা বেশি।

তিনি আরও জানান, আহতদের বেশিরভাগই তরুণ ও মাঝবয়সী, যারা সাধারণত পেশাদার কসাই নন। পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে কোরবানির কাজে অংশ নিতে গিয়ে তারা দুর্ঘটনায় পড়েছেন।

চিকিৎসকদের মতে, কোরবানির সময় সতর্কতা ও অভিজ্ঞতার অভাবে এমন দুর্ঘটনা প্রতি বছরই ঘটছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা