× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদগাহ মাঠ থেকে ফেরার পথে কালিহাতীতে লঞ্চডুবি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৬ ১৫:৫৯ পিএম

আপডেট : ২৮ মে ২০২৬ ১৬:০০ পিএম

কালিহাতীর বংশাই নদীতে ডুবে যাওয়া লঞ্চের পর দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রা। ছবি: ভিডিও থেকে

কালিহাতীর বংশাই নদীতে ডুবে যাওয়া লঞ্চের পর দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রা। ছবি: ভিডিও থেকে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী ধানগড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বংশাই নদীতে একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে।

তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২২ গ্রামের মানুষের অংশগ্রহণে ধানগড়া ঈদগাহ মাঠে প্রতিবছরের মতো এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাশাপাশি সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন গ্রামের মুসল্লিরাও সেখানে নামাজ আদায় করতে আসেন।

ঈদের নামাজ শেষে নদীর পূর্বপাশের চালাসরাই গ্রামের মুসল্লিরা লঞ্চযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় অতিরিক্ত যাত্রী ওঠার কারণে মাঝনদীতে লঞ্চটি ডুবে যায় বলেও তারা জানান।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে লঞ্চে থাকা সবাই নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কোনো হতাহত কিংবা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা