× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে বাইক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৬ ১৫:২০ পিএম

মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত মোহাম্মদ আল ফয়সাল ও তামিম ইকবাল। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত মোহাম্মদ আল ফয়সাল ও তামিম ইকবাল। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

গলাচিপা পৌর শহরের গ্রামীণ ব্যাংকের সামনে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬)।

তাদের মধ্যে তামিম গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং আল ফয়সাল তামিরুল মিল্লাত ঢাকা টুঙ্গি শাখার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

আহত ব্যক্তিরা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রিকশাচালক সোহাহ হাওলাদার (২৫) ও রতনদী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইমরান হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দ্রুত গতিতে মোটরসাইকেলে কালিকাপুর থেকে গলাচিপা শহরে যাচ্ছিলেন। এ সময় গ্রামীণ ব্যাংকের সামনে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তামিম ও ফয়সাল গুরুতর আহত হন।

পুলিশ জানিয়েছে, তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আল ফয়সাল মারা যান।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা