× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে কোরবানির গোস্ত বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৬ ১৫:১৪ পিএম

আপডেট : ২৮ মে ২০২৬ ১৫:২১ পিএম

কোরবানির গোস্ত মসজিদে সংরক্ষণ করা হবে নাকি বাড়িতে নেওয়া হবে এ নিয়ে ঘটনার সূত্রপাত। ছবি: ভিডিও থেকে

কোরবানির গোস্ত মসজিদে সংরক্ষণ করা হবে নাকি বাড়িতে নেওয়া হবে এ নিয়ে ঘটনার সূত্রপাত। ছবি: ভিডিও থেকে

ফরিদপুরের ভাঙ্গায় ঈদুল আজহার নামাজ শেষে কোরবানির গোস্ত বিতরণের স্থান নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ঈদের নামাজ শেষে গ্রামের মানুষের মাঝে বিতরণের জন্য কোরবানির গোস্ত মসজিদে সংরক্ষণ করা হবে নাকি বাড়িতে নেওয়া হবে এ নিয়ে ঘটনার সূত্রপাত। স্থান নির্ধারন নিয়ে ওই গ্রামের আবু বকর মুন্সী এবং কামরুজ্জামান সম্রাটের সমর্থকদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল-সরকি, রামদা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ব্যক্তিদের মধ্যে জাকির হোসেন (৪২), আমির হোসেন (৪০), জামাল মোল্লা (৪৩), মান্নান মোল্লা (৫৫), রুবেল মিয়া (৩০), ইলিয়াস শেখ (৩০), সুজন মিয়া (২৮), আসাদ মোল্লা (৩৫), সম্রাট মোল্লা (৪০), হেনা বেগম (৫০), জাহিদ শেখ (৪৫) ও জালাল মোল্লাসহ (৪০) আরও কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা