× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ মে ২০২৬ ১৪:৫৬ পিএম

সকাল সাড়ে ৭টায় পার্কি বিচ নিকটবর্তী আউটার এংকরেজ চার্লিতে এমটি মেঘনা ট্রেডার্স জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে। ফাইল ছবি

সকাল সাড়ে ৭টায় পার্কি বিচ নিকটবর্তী আউটার এংকরেজ চার্লিতে এমটি মেঘনা ট্রেডার্স জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে। ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়েত হামিম জানান বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের টাগবোট কান্ডারী ৩, কান্ডারী ১১, নৌবাহিনী টাগ বিএনটি সেবক এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট প্রমত্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে”।

তিনি জানান, সকাল সাড়ে ৭টায় পার্কি বিচ নিকটবর্তী আউটার এংকরেজ চার্লিতে এমটি মেঘনা ট্রেডার্স জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে ইঞ্জিন রুম থেকে ক্রুদের সরিয়ে কার্বন-ডাই-অক্সাইড রিলিজ করা হয়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন নিয়ে গত ২৬ মে চট্টগ্রাম বন্দরের আউটার এংকরেজে আসে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী এবং জাহাজের স্থানীয় এজেন্ট ইউ এস এল জাহাজটিকে অনসাইটে সার্বিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা