× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

বগুড়া অফিস

প্রকাশ : ২৮ মে ২০২৬ ১৪:৩৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

সারিয়াকান্দি উপজেলার নারচি গনকপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মিমি বেগম (২৬)। তিনি ওই এলাকার কাঠমিস্ত্রী রুবেল মন্ডলের (৩০) স্ত্রী। এ ঘটনায় স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা জানান, ধারালো চাকুর আঘাতে এক নারীর নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে। 

নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা