× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা বিশ্বে মুসলমানরা অনেক বিপদে: মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৬ ১২:৪৯ পিএম

আপডেট : ২৮ মে ২০২৬ ১২:৫০ পিএম

লালমোহনে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায়ের আগে বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমোহনে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায়ের আগে বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারা বিশ্বে মুসলমানরা অনেক বিপদে রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

ভোলার লালমোহন কেন্দ্রীয় ঈদগাহে দীর্ঘ ২০ বছর পর বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ আদায়ের আগে বক্তব্যে তিনি এ কথা জানান।

এ সময় স্পিকার দেশের সকল মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তার স্ত্রী মরহুমা দিলারা হাফিজের জন্য দোয়া কামনা করেন।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মুসলমানরা সারা বিশ্বে অনেক বিপদে রয়েছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদীরা যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে নানা ধরনের কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। মুসলমানদের একমাত্র ভরসা আল্লাহ, তিনি আমাদের রক্ষা করবেন। আল্লাহ আমাদের মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবেন- এটাই আমরা সকলে কামনা করি। 

স্পিকার বলেন, মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি পৃথিবীতে স্বল্পকালের জন্য এসেছি। এই দুনিয়া শেষে মৃত্যুর পর বিরাট অভিনস্বর পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করে আছে। সেখানে মহান রাব্বুল আল-আমিনের সামনে উপস্থিত হয়ে এই পৃথিবীতে যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দেওয়ার পরে আমাদের ভাগ্য নির্ধারণ হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন নিরাপদে নির্বিঘ্নে জীবন যাপন করছেন। বিগত সরকারের আমলে যারা বিভিন্ন অন্যায় অত্যাচার অবিচার করে বুক ফুলিয়ে রাস্তায় হেটেঁছে, তারা আজ পলাতক। আমরা কোনও হিংসার রাজনীতি করিনা, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক নির্বিশেষে এ দেশের সকল মানুষ সুখে শাস্তিতে বসবাস করুক- আমরা এটাই দেখতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটাওয়ারী, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশনার ভূমি মো. রেজওয়ানুল হক, থানা অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলামসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা