নিজ গ্রামে পরিবারের সঙ্গে ঈদের নামাজে মোস্তাফিজুর রহমান। ছবি:প্রতিদিনের বাং
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নিজ গ্রামে পরিবারের সকলের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পূর্ব পাড়া ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল ৭টায় এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে মোস্তাফিজুর রহমানের বাবা আবুল কাশেম গাজী, ভাই মাহফুজার রহমান, মোকলেসুর রহমান পল্টুসহ এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন।
সেজো ভাই মোখলেসুর রহমান পল্টু জানান, গত ঈদে মোস্তাফিজের সাথে ঈদ পালন করা হয়নি। তবে এবারের ঈদে সবাইসহ ঈদের নামাজ পড়েছি। খুবই ভালো লাগছে আজকে।
মোস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী বলেন, আমার চার ছেলেসহ আত্মীয়-স্বজনদের নিয়ে এবার ঈদের নামাজ পড়ে মহা খুশি। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।