× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ জামাতে ২৫ লাখ টাকার অনুদান ঘোষণা, প্রশংসায় এমপি আব্দুল মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৬ ১০:৪৪ এএম

ঈদের নামাজ আদায়ের পর বৃহস্পতিবার ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য ২৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদের নামাজ আদায়ের পর বৃহস্পতিবার ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য ২৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদের নামাজ শেষে ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য ২৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

ঈদের নামাজ আদায়ের পর বৃহস্পতিবার উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে অনুদানের ঘোষণা দেন তিনি।

এসময় এমপি আব্দুল মান্নান বলেন, “আমি এই গ্রামের সন্তান। এই গ্রামের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। যে টাকা দেওয়া হবে, আপনারা ঈদগাহ উন্নয়নে যেখানে যেটা প্রয়োজন সেভাবে খরচ করে উন্নয়ন করবেন”।

তিনি আরও বলেন, “এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক উন্নয়নে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে”।

এ ঘোষণার পর উপস্থিত মুসল্লি ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। স্থানীয়রা এমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে ঈদগাহ মাঠের বিভিন্ন উন্নয়ন কাজের প্রয়োজন ছিল। এই অনুদানের মাধ্যমে মাঠের অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে”।

ঈদের জামাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা