× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ ঘণ্টার মধ্যে বরিশাল নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করবে সিটি করপোরেশন

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৮ মে ২০২৬ ১০:১৩ এএম

নগরীর বান্দ রোডস্থ হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার বিভাগের প্রধান ঈদের জামাত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নগরীর বান্দ রোডস্থ হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার বিভাগের প্রধান ঈদের জামাত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদুল আজহা উপলক্ষে বরিশাল নগরীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল সিটি করপোরেশন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার নির্ধারিত ১২ ঘণ্টার আগেই মাত্র ৬ ঘণ্টার মধ্যে নগরীর সকল বর্জ্য অপসারণ করা হবে।

নগরীর বান্দ রোডস্থ হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার বিভাগের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন এরশাদুল উলুম জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুর রব।

ভোর থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহ ময়দানে সমবেত হন। নারীদের নামাজ আদায়ের জন্যও ছিল পৃথক ব্যবস্থা। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জামাত অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা। বৃষ্টির পূর্বাভাস থাকলেও অনুকূল পরিবেশে নামাজ আদায় করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেন তারা।

প্রধান জামাতে অংশ নেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক খাইরুল আলম সুমনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবাই যেন আনন্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিটি করপোরেশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।”

তিনি আরও জানান, পশু কোরবানি, জবাই, বর্জ্য অপসারণ এবং কাঁচা চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোরবানির বর্জ্য অপসারণে প্রায় ৭০০ পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করবেন।

প্রশাসক বলেন, “সরকারিভাবে ১২ ঘণ্টার সময়সীমা থাকলেও আমরা চেষ্টা করছি ৬ ঘণ্টার মধ্যেই নগরীর সব বর্জ্য অপসারণ সম্পন্ন করতে”।

এদিকে প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও নগরী ও জেলার বিভিন্ন মসজিদে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা