× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ২৭ মে ২০২৬ ১২:২৭ পিএম

বগুড়ার নন্দীগ্রামে বুধবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়। ছবি:প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে বুধবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়। ছবি:প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছন অপর আরেকটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় একজন চালক গুরুতর আহত হয়েছেন। 

বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইনজামাম (২০) ঝিনাইদহ জেলার খড়াসোনি এলাকার মো. ইজ্জত আলীর ছেলে। আহত মো. শামীম শেখ (৩৫) খেদাপাড়া এলাকার আরব শেখের ছেলে।

জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি বালুবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার মো. ইনজামাম ও চালক মো. শামীম শেখ গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিক্যালল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক হেলপার ইনজামামকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, কুন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট রাউফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা