× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় গাড়ির ধাক্কায় তরুণ ভ্যানচালকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৬ ১০:৩৯ এএম

চকরিয়ায় ব্যাটারিচালিত ভ্যানের চাকা ফেটে সড়কে দাঁড়িয়ে থাকার সময় একটি গাড়ির ধাক্কায় তরুণ ভ্যানচালক নিহত। প্রতীকী ছবি

চকরিয়ায় ব্যাটারিচালিত ভ্যানের চাকা ফেটে সড়কে দাঁড়িয়ে থাকার সময় একটি গাড়ির ধাক্কায় তরুণ ভ্যানচালক নিহত। প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত ভ্যানের চাকা ফেটে সড়কে দাঁড়িয়ে থাকার সময় একটি গাড়ির ধাক্কায় এক তরুণ ভ্যানচালক নিহত হয়েছেন।

ভ্যানের চাকা ফেটে যাওয়ার পর সড়কের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে এ  দুর্ঘটনা ঘটে।

নিহত তরণের নাম মো. নয়ন উদ্দিন (২১)।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট আইডিয়াল স্কুল গেট সংলগ্ন এলাকায় বুধবার ভোর ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন উদ্দিন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লাহারপাড়া এলাকার বাসিন্দা। তিনি রডবোঝাই ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চালিয়ে চকরিয়া শহরের দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথে ভ্যানটির একটি চাকা হঠাৎ ফেটে যায়। এরপর তিনি ভ্যান থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।

ঠিক সেই সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনাকবলিত ভ্যানটি থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা