× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগঞ্জেও সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৬ ১০:০৭ এএম

আপডেট : ২৭ মে ২০২৬ ১০:১০ এএম

রামগঞ্জে সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল আজহার জামাতে অংশ নেন মুসল্লিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রামগঞ্জে সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদুল আজহার জামাতে অংশ নেন মুসল্লিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন ১০ গ্রামের সহস্রাধিক মানুষ।

দীর্ঘ ৪৯ বছর ধরে মাওলানা ইসহাক (রা.)-এর অনুসারীরা এ নিয়ম পালন করে আসছেন।

রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় বুধবার সকাল ৮টার দিকে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

এর পাশাপাশি উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টায় নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পূর্ব তালিমুল কুরআন নূরানী মাদরাসা ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

স্থানীয় সূত্র জানায়, রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বারোঘরিয়া এবং রায়পুর উপজেলার কলাকোপাসহ মোট ১১টি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন।

এসব এলাকার মুসল্লিরা নিজ নিজ মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের আয়োজন করেন।

দক্ষিণ পূর্ব তালিমুল কুরআন মাদরাসা ঈদগাহ, পূর্ব বিঘা কেন্দ্রীয় জামে মসজিদ, পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদ এবং রায়পুরের কলাকোপা গ্রামেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দক্ষিণ পূর্ব তালিমুল কুরআন মাদরাসা ঈদগাহের খতিব মাওলানা আমিনুল ইসলাম খান বলেন, তারা হানাফি মাজহাব অনুসরণ করেন এবং বিশ্বের মুসলমানদের সঙ্গে একই দিনে ঈদ উদযাপনের পক্ষে মত দেন।

তিনি আরও বলেন, আগে যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সৌদি আরবের একদিন পর ঈদ পালন করা হতো। বর্তমানে যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের কারণে একই দিনে ঈদ উদযাপনের সুযোগ তৈরি হয়েছে বলে তারা মনে করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা