× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেবাচিম হাসপাতালের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৭ মে ২০২৬ ০৯:১৮ এএম

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুকুরে ডুবে আকাশ (১০) ও আরাফাত (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মেডিক্যাল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের পুকুর থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম।

নিহতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে ঢাকার একটি মাদ্রাসার ছাত্র মো. আরাফাত মল্লিক (১০) এবং ভোলার চরফ্যাশন উপজেলার মো. বেল্লালের ছেলে বরিশাল নগরীর ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আকাশ (১০)।

নিহত আকাশের চাচা মাসুদ জানান, আকাশ তাদের সাথে নগরীর বান্দরোডস্থ চরের বাড়ি এলাকায় বাস করে। দুপুরে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়, এরপর রাতে স্থানীয়দের মাধ্যমে মেডিক্যাল কলেজের পুকুর থেকে তার মরদেহ উদ্ধারের খবর পাই।

অপরদিকে আরাফাত মল্লিক মামা সুরুজ জানান, আরাফাত বাবা মায়ের সাথে ঢাকায় থাকে। কোরবানির ঈদ উপলক্ষ্যে সোমবার ঢাকা থেকে বরিশালে তার (মামা) বাড়িতে বেড়াতে এসেছে। দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারি দুপুরে তারা গোসলের জন্য মেডিক্যাল কলেজের পুকুরে আসছিল। এরপর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজের পুকুরের ঘাটে আসেন তারা। এরপর ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্বজনরা মরদেহ বুঝে নিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা