কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে বাখেয়া জান্নাত নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে বাখেয়া জান্নাত (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে ওসি জানান, রাত থেকে থেমে থেমে বৃষ্টি চলছিল। সকালে বজ্রপাতের সময় গৃহবধূ বাখেয়া জান্নাত ঘরোয়া কাজে বাইরে যান।
এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাখেয়া জান্নাত একই এলাকার সাদেক হোসেনের স্ত্রী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
স্বজনরা দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।