× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় ঝড়ে ট্রলারডুবি: নিখোঁজ ব্যবসায়ী, ভেসে গেল ২৩ কোরবানির গরু

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৬ ১৪:২৮ পিএম

ট্রলারে থাকা ২৮টি গরুর মধ্যে ভেসে গেছে ২৩টি । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ট্রলারে থাকা ২৮টি গরুর মধ্যে ভেসে গেছে ২৩টি । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কালবৈশাখীর ঝড়ো বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পদ্মা নদীতে কোরবানির গরুবোঝাই একটি ট্রলার ডুবে গেছে।

পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে সোমবার বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় ট্রলারে থাকা ১৫ ব্যবসায়ীর মধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এক গরু ব্যবসায়ী এখনো নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে ২৮টি গরুর মধ্যে ভেসে গেছে ২৩টি গরু।

নিখোঁজ ব্যবসায়ী আইয়ুব আলী (৪৫) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুল মিস্ত্রির ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন গরু ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের পশুর হাটের উদ্দেশ্যে ট্রলারে রওনা হন। পথে হঠাৎ কালবৈশাখীর ঝড় শুরু হলে পদ্মা নদীতে প্রবল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ১৪ ব্যবসায়ী ও পাঁচটি গরু সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ রয়েছেন আইয়ুব আলী এবং ২৩টি গরু।

তিনি বলেন, “খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। রাত হয়ে যাওয়ায় অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হলেও মঙ্গলবার সকাল থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হবে”।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইলিয়াস জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে নদীতে তীব্র স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা