× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ফের যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৬ ১১:১৬ এএম

ঈদের ছুটি শুরু হওয়ায় গাজীপুর থেকে গ্রামে ফিরছেন হাজারো শ্রমজীবী মানুষ।

ঈদের ছুটি শুরু হওয়ায় গাজীপুর থেকে গ্রামে ফিরছেন হাজারো শ্রমজীবী মানুষ।

পবিত্র ঈদুল আজহার  ছুটি শুরু হওয়ায় গাজীপুর থেকে গ্রামে ফিরছেন হাজারো শ্রমজীবী মানুষ।

তবে বৃষ্টি ও তীব্র যানজটের কারণে মহাসড়কে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

গাজীপুরের কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় সোমবার বিকাল থেকেই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নামে, যা এখনও অব্যাহত রয়েছে।

সরেজমিনে গিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

একই সময়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এবং চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর পর্যন্ত আরও ৮ থেকে ১০ কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়। অনেক যাত্রীকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত হেঁটে যেতে দেখা গেছে।

শিল্পকারখানা সূত্রে জানা গেছে, গাজীপুরে প্রায় ৫ হাজার শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে অর্ধেক কারখানায় সোমবার ছুটি দেওয়া হয়েছে।

বাকি কারখানাগুলো মঙ্গলবার দুপুরের মধ্যে ছুটি দেবে বলে জানা গেছে। এতে দুপুরের পর যাত্রীচাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

পল্লী বিদ্যুৎ এলাকায় এক যাত্রী সোহান বলেন, চৌরাস্তা থেকে চন্দ্রা আসতে সাধারণত ৪০ মিনিট লাগে। কিন্তু এখন তিন ঘণ্টা লেগে গেছে, তবুও এখনও পৌঁছাতে পারিনি। জানি না কখন বাড়ি পৌঁছাতে পারব।

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, কারখানা ছুটি হওয়ায় কয়েক কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ তৈরি হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ মাঠে কাজ করছে। এই চাপ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা