× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসপি তানভীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৬ মে ২০২৬ ০২:১৮ এএম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ কমিশনার ও কুষ্টিয়া জেলার সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আহমেদ। ফাইল ছবি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ কমিশনার ও কুষ্টিয়া জেলার সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আহমেদ। ফাইল ছবি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ কমিশনার ও কুষ্টিয়া জেলার সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আহমেদের বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন।

বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মিরাজুল ইসলাম সোমবার তার বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান।

তিনি জানান, কোতোয়ালি থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন এসআই নাসিম হোসেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছে আদালত। আগামী ৪ জুন আসামিকে সশরীরে উপস্থিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, বর্তমানে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে সাবেক এই পুলিশ সুপার ঢাকার কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন। বরিশালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শ্যোন-অ্যারেস্টের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। আগামী ৪ জুন ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে তাকে বরিশাল আদালতে উপস্থিত করা হবে। এরপর আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার দেড় বছর পর কোতোয়ালি মডেল থানা পুলিশের আবেদনে তার বিরুদ্ধে শ্যোন-অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা