× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকআপের ধাক্কায় বাইক আরোহী স্বামী, স্ত্রী, সন্তান নিহত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৫ মে ২০২৬ ২২:২৮ পিএম

আপডেট : ২৫ মে ২০২৬ ২২:৪৮ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত মনির হোসেন, তার স্ত্রী ও তাদের ছয় বছর বয়সী সন্তান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত মনির হোসেন, তার স্ত্রী ও তাদের ছয় বছর বয়সী সন্তান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় চালবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

মিঠামইনের অলওয়েদার সড়কের বাদশালা সেতু সংলগ্ন এলাকায় সোমবার রাত সাড়ে ৭টার দিকে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন মিঠামইন উপজেলার মহিষাকান্দি এলাকার বাসিন্দা মো. সাফাজ উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ছয় বছর বয়সী ছেলে আয়ান।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের তিন সদস্য মোটরসাইকেলযোগে অষ্টগ্রাম থেকে মিঠামইনের দিকে ফিরছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি পিকআপ ভ্যান ভাতশালা ব্রিজ এলাকায় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। 

পিকআপের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

একই পরিবারের তিন সদস্যের একসঙ্গে মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত শিশু আয়ানকে ঘিরে স্বজনদের কান্না উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী দুর্ঘটনার বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপ ভ্যানটি জব্দ করার পাশাপাশি চালককে পুলিশের হাতে তুলে দেয়।

তিনি আরও জানান, তিনজনের মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা