× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ মাসেও বিজ্ঞান বই পায়নি ৬০ শিক্ষার্থী, প্রধান শিক্ষককে শোকজ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬ ২১:৩৬ পিএম

রায়কালী উচ্চ বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রায়কালী উচ্চ বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ৬০ জন শিক্ষার্থী চলতি শিক্ষাবর্ষের পাঁচ মাস পেরিয়ে গেলেও বিজ্ঞান বিষয়ের পাঠ্যবই পায়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক গত ২ জানুয়ারি বিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বই বিতরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জোবেদ ইকবাল হাসান স্বাক্ষরিত ২১ মে এক চিঠিতে রায়কালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না-সে বিষয়ে আগামী ২ জুন অফিস চলাকালীন সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জোবেদ ইকবাল হাসান বলেন, “রায়কালী উচ্চ বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী বই সরবরাহ করা হয়েছে, তারপরও ৬০ জন শিক্ষার্থী বিজ্ঞান বই না পাওয়ার অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

তবে এ অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, “বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে ১১০ জন শিক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বইয়ের পরিবর্তে ভুলবশত ৩০টি অন্য বিষয়ের বই সরবরাহ করা হয়েছিল। এ কারণে কিছু শিক্ষার্থীকে বিজ্ঞান বই দেওয়া সম্ভব হয়নি”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা